1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণের নেতৃত্বে রনি ও আশিক – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা খানপুরে অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার টেন্ডার অনিয়মের মূল হোতা নরসিংদীর সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি পরকীয়ার টানাপোড়েনে যুবক হত্যা, গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল মরদেহ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয় গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ মরদেহের পাশে ছিল চিরকুট, যা লিখা ছিল তাতে কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার আহ্বান জানানো হবে ভারত সরকারকে: জামায়াত আমির

ইবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণের নেতৃত্বে রনি ও আশিক

মো: সাব্বির খান
  • প্রকাশ মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জেলা কল্যাণের উপদেষ্টা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম এবং ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সভাপতি হয়েছেন বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রনি আহমদ এবং  সাধারণ সম্পাদক লোক প্রশাসন বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মো. আশেক এ খোদা।

১৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি হুমায়ুন বাদশা, নাঈমা নিলা, ইসমাইল হোসেন অর্নব এবং রুফুলুন হাসান পিয়াস। যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাফওয়ান সাজভী ও রাকিবুল হাসান। সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, মাজহারুল ইসলাম নাঈন, আহমেদ রনি ও আলামিন। দপ্তর সম্পাদক তাবিবুর রহমান এবং প্রচার সম্পাদক পদে রুখসানা খাতুন ইতি মনোনীত হয়েছেন।

নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. আশেক এ খোদা বলেন, ‘সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি অরাজনৈতিক ও ছাত্রকল্যাণমূলক সংগঠন। এই সংগঠন এর মূল উদ্দেশ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জ জেলা হতে আগত সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা ও স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে জেলার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা।  আমি আশা রাখি , এই কমিটির সকলে জেলার সকল শিক্ষার্থী মিলে সংগঠন এর কর্মকাণ্ড-কে আরো বেগবান করবে।’

উল্লেখ্য, এর আগে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park