আবারও বাড়ল তেলের দাম, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় অস্থির জ্বালানি বাজার – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১১ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও বাড়ল তেলের দাম, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় অস্থির জ্বালানি বাজার

ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরই ব্রেন্ট এবং যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম দ্রুত বাড়তে শুরু করে, যা বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ প্রস্তাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করার পর বাজারে অস্থিরতা আরও বেড়ে যায়। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, তিনি ইরানের তথাকথিত প্রতিনিধিদের প্রতিক্রিয়া পড়েছেন এবং সেটি তার পছন্দ হয়নি। তিনি একে একেবারেই অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।

এদিকে ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নিজেদের জবাব পাঠিয়েছে তেহরান। সেখানে ইরান যুদ্ধ অবিলম্বে বন্ধ করার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আর কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা দাবি করেছে। এসব শর্তকে কেন্দ্র করেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।

উত্তেজনার প্রভাব পড়ে তেলের দামে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়ে প্রায় ৯৯ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্ব জ্বালানি বাজারে সবচেয়ে বড় চাপ তৈরি হয়েছে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে। বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে চলাচল করে। যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত অচল হয়ে পড়ায় সরবরাহ সংকটের আশঙ্কা বাড়ছে, যা বাজারে দামের ওপর সরাসরি প্রভাব ফেলছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ওয়াশিংটনের শর্তগুলোর মধ্যে হরমুজ প্রণালি দিয়ে অবাধ যান চলাচল নিশ্চিত করা এবং ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থগিত রাখার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। যদিও এপ্রিলের শুরুতে শান্তি আলোচনার সুযোগ দিতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল।

তেলের দাম বাড়তে থাকায় বড় বড় জ্বালানি কোম্পানিগুলোর মুনাফাও বৃদ্ধি পাচ্ছে। সৌদি আরামকো জানিয়েছে, ২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে তাদের আয় ২৫ শতাংশের বেশি বেড়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে বিশ্ব বাজারে তেলের দাম আরও বাড়তে পারে, যার প্রভাব পড়বে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর অর্থনীতিতেও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১০

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১২

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১৩

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৫

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৭

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৮

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৯

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০