রাজাপুর থানাধীন ২নং গালুয়া ইউপিস্থ ৫নং মিরের হাট সাকিনের জনৈক আলমগীর হোসেন, পিতা-আব্দুল মালেক হাওলাদার এর চায়ের দোকানের সামনে ইট সোলিং রাস্তার উপর কতিপয় লোক মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে।
প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য এসআই(নিঃ)/মোঃ হারুনার রশিদ সংগীয় অফিসার ও ফোর্সসহ উক্ত ঘটনাস্থলে ২১.১০ ঘটিকার সময় সঙ্গীয় ফোর্সসহ পৌছিয়া আসামী মোঃ রাসেল হাওলাদার (২২), পিতা-মোঃ আবজাল হাওলাদার,মাতা-মিনারা বেগম,সাং-আড়–য়া সোনার গাও,ওয়ার্ড নং-০৫,ইউপি-বড়ইয়া,থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠিকে ধৃত করেন। উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামী মোঃ রাসেল হাওলাদার (২২) এর দেহ তল্লাশীকালে তার পরিহিত কালো রংয়ের জিন্স প্যান্টের সামনের ডান পকেট হইতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় গোলাপী রংয়ের ১৪ (চৌদ্দ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আসামী নিজ হাতে বের করে দিলে তখন উপস্থিত সাক্ষীদের সামনে ইং ২২/০৬/২০২৫ তারিখ ২১.৩০ ঘটিকায় জব্দ তালিকা প্রস্তুত পূর্বক উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।
পুলিশ কর্তৃক গৃহিত ব্যবস্থাঃ মামলা প্রক্রিয়াধীন। মাদক অভিযান অব্যাহত আছে।
মন্তব্য করুন