সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি বিচার বিভাগের ওপর চপেটাঘাত: শিশির মনির – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
২১ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি বিচার বিভাগের ওপর চপেটাঘাত: শিশির মনির

Bangladesh Jamaat-e-Islami-এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট Shishir Monir বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতার ওপর ‘চপেটাঘাত’। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট শিশির মনির বলেন, স্বাধীন বিচার বিভাগের প্রশ্নে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ছিল। কিন্তু ক্ষমতায় এসে সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি আরও বলেন, “আমরা যারা বিশ্বাস করেছিলাম, জুলাই জাতীয় সনদে যারা স্বাক্ষর করেছিলেন তারা এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু এখন তারা সেই অবস্থান থেকে সরে আসছেন। এতে সরকারের কার্যক্রম নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস সৃষ্টি হচ্ছে।”

বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্তির দিনটিকে বিচার বিভাগের স্বাধীনতার জন্য ‘কালো দিন’ বলেও উল্লেখ করেন তিনি। শিশির মনির দাবি করেন, স্বাধীনতার পর থেকে বিচার বিভাগকে স্বাধীন করার নানা উদ্যোগ নেওয়া হলেও বাকশাল ও সামরিক শাসনের কারণে তা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি।

ব্রিফিংয়ে A. H. M. Hamidur Rahman Azad বলেন, “প্রতিটি ক্ষেত্রে জুলাই সনদের ওপর একটার পর একটা আঘাত করা হচ্ছে। সবকিছুর মূল উদ্দেশ্য রাষ্ট্রের মধ্যে কর্তৃত্ববাদ পুনঃপ্রতিষ্ঠা করা।”

তিনি অভিযোগ করেন, বিচার বিভাগকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে রাখার প্রবণতা অব্যাহত থাকলে জনগণের ন্যায়বিচার পাওয়ার পথ আরও সংকুচিত হবে। পাশাপাশি বর্তমান সরকারও বিগত সরকারের মতো একই ধরনের শাসনপদ্ধতির দিকে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য Mobarak Hossain, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান Ehsanul Mahbub Jubayer এবং ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক Ataur Rahmanসহ দলটির নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি বিচার বিভাগের ওপর চপেটাঘাত: শিশির মনির

নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার : ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার

অব্যাহতি প্রত্যাহার, পদ ফিরে পেলেন ছাত্রদল নেতা হামিম

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্কুলে সহপাঠীদের মাঝে রামিসাকে খুঁজছেন বাবা, কাঁদলেন-কাঁদালেন

বিচার বিলম্ব মানে রামিসার পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা: শাকিব খান

রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সহিংসতাহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই এখন মূল লক্ষ্য: সিইসি

ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও গোবিপ্রবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সুন্দরগঞ্জে চার দিনেও ফেরেনি বিদ্যুৎ, অন্ধকারে ১০ গ্রাম

১০

জাতীয় আইনজীবী ঐক্য’র আত্মপ্রকাশ আহ্বায়ক বিপ্লব, সদস্য সচিব মিশুক

১১

সাতকানিয়ায় বসতঘর ভাঙচুর করাই থানায় অভিযোগ

১২

যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৩

স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার গ্রেপ্তার

১৪

জবির পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে পাপুন-ফয়সাল

১৫

শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

কম খরচে অধিক লাভজনক হওয়ায় সদরপুরে বাড়ছে তিল চাষ

১৭

কিশোরগঞ্জে জিংক সমৃদ্ধ ব্রি-১০০ জাতের ধান চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

১৮

পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় পর্যায়ক্রমে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা

১৯

ঈদযাত্রায় দুর্ঘটনায় আহতদের জরুরি সেবায় প্রস্তুত সিরাজগঞ্জ ট্রমা সেন্টার

২০