বেনাপোলে নদীর পাড় থেকে নবজাতক শিশু উদ্ধার – দৈনিক দেশেরকথা
arif khanh
১২ নভেম্বর ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোলে নদীর পাড় থেকে নবজাতক শিশু উদ্ধার

যশোরের বেনাপোল পোর্টথানার পৌর এলাকার ২নং ওয়ার্ডের গাজীপুর ও নামাজ গ্রামের মাঝে অবস্থিত হাকড় নদীর পাড় থেকে এক নবজাতক শিশু উদ্ধার করা হয়।

এ মহতি উদ্যোগের কাজটি করেছেন যশোর জেলার শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান।

বুধবার (১২ নভেম্বর) সকালের দিকে ঐ এলাকার মানুষ শিশুটিকে হাকড় পাড়ে পড়ে থাকতে দেখে। সেখানে বসবাসকারী আলী হোসেন কালু নামের একটি পরিবারের লোকজন সাহসিকতার সাথে শিশুটিকে উদ্ধার করে দত্তক হিসেবে তাদের কাছে রাখে।

এলাকার মানুষ বেনাপোল পৌরসভায় জানালে, পৌর কার্যালয়ের দায়িত্বে থাকা প্রশাসক এবং শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান ঘটনাস্থলে পৌছে শিশুটি’র খোঁজ-খবর নেন।

ইউএনও জানিয়েছেন,নবজাতকের স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে খোজ খবর নেওয়া হয়,চিকিৎসকের তত্ত্বাবধানে শিশুটি সুস্থ আছে। আপাতত প্রশাসনের মনিটরিং ও আর্থিক সহায়তায় উদ্ধারকারী পরিবারের কাছে নবজাতক শিশুটি আছে। পরবর্তীতে উপজেলা শিশু কল্যান বোর্ডের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে বেনাপোল পোর্টথানা পুলিশের এস আই  মানিক কুমার সাহা জানিয়েছেন,ওই এলাকায় বসবাসকারী দত্বক আলী হোসেন কালু(৪৮) পিতা-মো. ছিদ্দীক, মাতা-মোছা. নুরজাহান খাতুন, সাং-গাজীপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর অত্র থানায় হাজির হয়ে এই মর্মে জানায় যে, বুধবার(১২ নভেম্বর) সকাল ৭ টার দিকে তার বসত বাড়ীর পার্শ্বে বাশ বাগানের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। 

আলী হোসেন, তার স্ত্রী মোছা. নারগিস বেগম সহ স্থানীয় লোকজন উক্ত বাশ বাগানের মধ্যে গিয়ে দেখতে পায় একজন পাগলী(বুদ্ধি প্রতিবন্ধি) মহিলা শুয়ে আছে এবং পাশে তার নবজাতক সন্তান পড়ে আছে। তখন আলী হোসেনের স্ত্রী সহ আশে পাশের লোকজন মিলে বস্ত্রহীন পাগলীর শরীরে কাপড় পরিয়ে বাচ্চার নাড়ি কাটা হয়। পরবর্তীতে পাগলী তার বাচ্চার মুখ দেখে বাচ্চাকে রেখে উক্ত স্থান হতে অজ্ঞাতস্থানে চলে যায়। অনেক খোজাখুজি করে পাগলীকে কোথাও খুজে না পেয়ে বাচ্চাটিকে তাদের(আলী হোসেন কালু) হেফাজতে রাখে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০