ধর্মপাশা উপজেলায় পানিতে ডুবে আলিফ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার সেলবরষ ইউনিয়নের গাভী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলিফ ওই গ্রামের সুমন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করছিল আলিফ। একপর্যায়ে সবার অজান্তে পাশের পুকুরে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায় সে।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।