নোয়াখালী জেলা কারাগারে আসামির মৃত্যু – দৈনিক দেশেরকথা
বি. চৌধুরী তুহিন
১৬ মে ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালী জেলা কারাগারে আসামির মৃত্যু

জেলার মাইজদী শহরের নোয়াখালী জেলা কারাগারে হাজতি মো. হুমায়ুন কবির প্রকাশ মাঈন উদ্দিন মারা গেছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মো. হুমায়ুন কবির প্রকাশ মাঈন উদ্দিন (৩৫) সোনাইমুড়ি উপজেলার বজরা ইউপির বগাদিয়া গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে।
মৃতের মামা শাহাবুদ্দিন অভিযোগ করেন, কারাগারে অসুস্থ হলেও চিকিৎসা অবহেলার কারণে সে মারা যায়। নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আবদুল বারেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাজতি হুমায়ুন কবির শুক্রবার দুপুরে জুমার নামাজের আগ মুহূর্তে অসুস্থতা অনুভব করলে তাকে কারা মেডিক্যালে ইসিজি করা হয়। ইসিজি রিপোর্টে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চুরির মামলার আসামি মো. হুমায়ুন কবির প্রকাশ মাঈন উদ্দিন শুক্রবার বিকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে বিকাল সাড়ে ৩টার দিকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি বাস্তবায়ন করে: প্রধানমন্ত্রী তারেক রহমান

কোরবানির হাটে অ্যানথ্রাক্স-খুরা রোগের ঝুঁকি, যা জানাচ্ছেন বাকৃবি অধ্যাপক

মাদক ও কিশোর গ্যাং অপরাধ দমনে ওসি নোমানের এ্যাকশন

নোয়াখালী জেলা কারাগারে আসামির মৃত্যু

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস

বাকৃবিতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই হলে চুরি

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৩ জেলায় তাপপ্রবাহ, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক

‘কারিনা কায়সারের মৃত্যু গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক অপূরণীয় ক্ষতি’

১০

আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস, পানির ন্যায্য হিস্যার দাবি এখনো অমীমাংসিত

১১

পিরোজপুরের অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত, ১৫ কোটি টাকার ক্ষতি

১২

দীর্ঘ ২২ বছর পর আজ চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

চরকাউয়া নয়ানীতে আনোয়ার হোসেন মানিক মেম্বারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

১৪

গবেষণা জালিয়াতির অভিযোগে বরখাস্ত শিক্ষক হলেন জাবিপ্রবির ভিসি

১৫

কুবিতে গাউসিয়া কমিটির অভিষেক ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

১৬

সিরাজগঞ্জের এতিম দুই শিশুর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

চামড়া শিল্প বিলিয়ন ডলারের রফতানি খাতে পরিণত হবে: বাণিজ্যমন্ত্রী

১৮

আমেরিকার সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াতকে কিছুই জানায়নি অন্তর্বর্তী সরকার: শফিকুর রহমান

১৯

স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ঝুলন্ত মরদেহ

২০