গুরুদাসপুরে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য আটক – দৈনিক দেশেরকথা
arif khanh
২১ জুন ২০২৫, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুদাসপুরে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য আটক

গুরুদাসপুর  উপজেলা প্রতিনিধি : গভীর রাতে ৬ যুবককে আটক করেছেন সেনাসদস্যরা। আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভ্যান, মোবাইল, মোটরসাইকেল ও গরু লুট করতেন। জিম্মি করতেন ঘুরতে আসা তরুণ-তরুণীদের। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুরুদাসপুুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কালাকান্দর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকৃত ব্যক্তিদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি দেশীয় অস্ত্র ও একটি অটোভ্যান উদ্ধার করা হয়। গুরুদাসপুর থানায় মামলা দায়েরের পর গতকাল শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, গুরুদাসপুরের নাজিরপুর নতুন পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক (৩৮), একই গ্রামের কাওসার আহমেদ (২৫), মো. বিপ্লব মিয়া (২৪), দুধগাড়ি গ্রামের মবিদুল ইসলাম (২১), হরদমা গ্রামের মনিরুল ইসলাম (২৪) ও সিংড়া উপজেলার কালিনগর গ্রামের মো. সুরুজ আলী (২১)।

সেনাবাহিনী জানিয়েছে, অপরাধ দমনে নিয়মিত তল্লাশীর অংশ হিসেবে সিংড়া ক্যাম্পের একটি দল চাঁচকৈড়-বিলদহর সড়কের কালান্দর এলাকার নির্জন সড়কে অবস্থান নেয়। রাত সাড়ে ১২টা নাগাদ একটি অটোভ্যানে ৪ যুবক বিলদহর থেকে গুরুদাসপুরের চাঁচকৈড় অভিমুখে আসছিলেন। পথে সেনা সদস্যদের দেখে একযুবক পিস্তলটি ফেলে দেন। এসময় টহল দলটি চারজনকে আটকের পর ফেলা দেওয়া খেলনা পিস্তলটি জব্দ করে। একই সঙ্গে একটি দেশীয় অস্ত্রও জব্দ করা হয়। আটককৃত চার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিরপুর এলাকা থেকে রাতেই আরো দুজনকে আটক করা হয়। 

আটককৃত ব্যক্তিদের বরাত দিয়ে সিংড়া সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আলমগীর হোসেন, বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ৬ ব্যক্তি দীর্ঘদিনের অপকর্মের কথা স্বীকার করেছেন। সম্প্রতি অস্ত্রের মুখে জিম্মি করে ৮টি অটোরিকশা, ১২টি মোটরসাইকেল, ৯টি কোরবানির গরু ডাকাতি করেছেন এসব যুবকেরা। এছাড়া চাঁদা না পেয়ে ৬টি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, চলনবিলে ঘুরতে আসা ব্যক্তিদের এবং নির্জন এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজিও করেছে এই চক্রটি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসমাউল হক বলেন, ডাকাতি, চুরি-ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত থাকায় ওই ৬ ব্যক্তির বিরুদ্ধে থানায় বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০