কারাতে প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের পদক অর্জন  – দৈনিক দেশেরকথা
arif khanh
১২ মার্চ ২০২৫, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারাতে প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের পদক অর্জন 

৪র্থ সিহান হুমায়ূন কবীর জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৫-এ অংশগ্রহণ করে পদক অর্জন করেছে রাজশাহী শিক্ষা বোর্ড দল।এর মধ্যে দুটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও ছয়টি তাম্র্য পদক রয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ মোট তিনদিন ধরে কারাতে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালন করেন শেখ মাহমুদুন্ন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন, মো. শাহিনুরুল ইসলাম শাহিন ও মো. ফরিদ হোসেন।

পদক অর্জনকারীরা হলেন-

১. (-) ২৫ কেজি ওজন শ্রেণিতে অনিরুদ্ধ ঘোষ অনি-রৌপ্য পদক (খেলোয়াড়),

২. (-) ৬০ কেজি ওজন শ্রেণিতে মোসা. ফাতেমা-স্বর্ণ ও তাম্র্য পদক (খেলোয়াড়),

৩. (-) ৫০ কেজি শ্রেণিতে মো. রুবেল খান-স্বর্ণ পদক (খেলোয়াড়),

৪. (-) ৫৫ কেজি শ্রেণিতে মো. রাহুল শেখ মুন-রৌপ্য পদক (খেলোয়াড়),

৫. (-) ৩৫ কেজি ওজন শ্রেণিতে সানিউল আলম সানাম-রৌপ্য ও তাম্র্য পদক (খেলোয়াড়),

৬. (-) ৪৫ কেজি ওজন শ্রেণিতে স্বপ্না শীল-তাম্র্য পদক (খেলোয়াড়),

৭. (-) ৫০ কেজি শ্রেণিতে ঐশী ঘোষ অনু-তাম্র্য পদক (খেলোয়াড়),

৮. (-) ৪৫ কেজি ওজন শ্রেণিতে অরিদম ঘোষ রূদ্ধ-তাম্র্য পদক (খেলোয়াড়),

৯. (-) ৪৪ কেজি ওজন শ্রেণিতে অমিত হাসান-তাম্র্য পদক (খেলোয়াড়)।

৪র্থ সিহান হুমায়ূন কবীর জুয়েল স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৫-তে মোট ৩৬টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার পদক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম ও সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

এছাড়াও পদক ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহাবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, উপসচিব (প্রশাসন) ও ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. ওয়ালিদ হোসেন, উপপরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) মো. মুঞ্জুর রহমান খান, সহকারী-সচিব (প্রশাসন) ও আইন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. খোরশেদ আলম, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার, একান্ত সচিব ও সহকারী ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. হাসান আলী, ক্রীড়া কোচ শেখ মাহমুদুন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন ও মো. বিশাল রহমানসহ খেলোয়াড়রা।

রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহা. হুমায়ন কবীর ও সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলীও এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০