1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটাকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েই চলেছে। এর জেরে সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ বা কমপ্লিট শাটডাউন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন। তিনি জানান, শাটডাউনের আওতায় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে রাকসু নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম এবং পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা এর বাইরে থাকবে।

গত কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার পক্ষে ও বিপক্ষে আন্দোলন চলছে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এই ইস্যুতে বিভক্ত হয়ে আন্দোলনে শামিল হয়েছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় রবিবার পোষ্য কোটা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে মোক্তার হোসেন বলেন, “প্রশাসনের এ সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে। দেশের সব বিশ্ববিদ্যালয়েই এ সুবিধা চালু আছে, অথচ আমাদের এখানে তা না দেওয়ায় আমরা বাধ্য হয়ে কমপ্লিট শাটডাউনের পথে হাঁটছি।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park