কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পথসভার মাইক খুলে নেওয়ার চেষ্টার অভিযোগ ওঠেছে। শনিবার (১৬ মে) কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজারে বিএনপির আয়োজিত প্রধানমন্ত্রীর পথসভার জন্য নির্মিত মঞ্চের মাইক খুলে নেওয়ার চেষ্টার এমন অভিযোগ তুলেছেন, কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে এসপি’র বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ধরেন।
জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পথসভার মঞ্চ থেকে মাইক খুলে নেওয়ার চেষ্টার অভিযোগে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামানের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁকে দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম জানান, গত শনিবার (১৬ মে) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সড়কপথে চাঁদপুর যাবেন। এই উপলক্ষে লাকসাম উপজেলা, পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজারে একটি পথসভার আয়োজন করা হয়।
তাঁর অভিযোগ, ওইদিন সকালে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পথসভার প্রাক্কালে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পথসভার জন্য নির্মিত মঞ্চে এবং পথসভার জন্য ব্যবহৃত অন্যান্য মাইক খুলে নেওয়ার জোর চেষ্টা চালায়। পরে উপস্থিত বিএনপি’র নেতাকর্মীরা বাধা দিলে ডিবি পুলিশের দলটি মাইক রেখে চলে যেতে বাধ্য হন।
মো. আবুল কালাম এমপি জানান, শনিবার (১৬ মে) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক ররহমানের চাঁদপুরে কয়েকটি প্রোগ্রাম এবং আমার নির্বাচনী এলাকার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জের পাশেই কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপূর বাজারে একটি পথসভায় যোগদানের সংবাদ পেয়ে গত মঙ্গলবার (১২ মে) আমি তাৎক্ষনিক সচিবালয়ে ছুটে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি এবং কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজারে একটি সংক্ষিপ্ত পথসভার অনুরোধ জানাই। এতে প্রধানমন্ত্রী আমাকে পথসভায় বক্তব্য রাখবেন বলে আশ্বস্ত করেন এবং মাইক রাখার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী সময় স্বল্পতা বা কোনো কারণে মঞ্চে যেতে না পারলেও জনগণের উদ্দেশ্যে গাড়িতে থেকেই মাইকে বক্তব্য প্রদান করবেন। এমনটাই জানিয়েছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আশ্বাস পেয়ে আমি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মুদাফরগঞ্জ বাজারে সড়কের পাশে প্রধানমন্ত্রীর পথসভার জন্য একটি মঞ্চ প্রস্তুত এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাইকের ব্যবস্থা করি। কিন্তু কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামানের নেতৃত্বে ওইদিন সকালে ডিবি পুলিশের একটি দল ঔদ্ধত্বপূর্ণ আচরণ করেন এবং মাইক খুলে নেওয়ার চেষ্টা চালায়।
মো. আবুল কালাম এমপি জানান, দুপুরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চাঁদপুর যাওয়ার পথে মুদাফরগঞ্জে আয়োজিত পথসভা মঞ্চে আসেন। সেখানে উপস্থিত জনগণের উদ্দেশ্যে প্রায় ৩ মিনিট ৩৫ সেকেন্ড বক্তব্য রাখেন।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেন, এসপি’র নেতৃত্বে ডিবি পুলিশের ঔদ্ধত্বপূর্ণ এমন ঘটনাটি আমি দলের শীর্ষ নেতৃবৃন্দকে অবহিত করেছি। এই ঘটনায় পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ দ্রুত কুমিল্লা থেকে প্রত্যাহার করার দাবি জানিয়েছি।
এই ব্যাপারে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামানকে সোমবার দুপুরে (১:২৪ মিনিট) মুঠোফোনে (০১৩২০-১১৩৯০০) কল দিলে তিনি রিসিভ করেননি। অতঃপর (দুপুর ১:৩৬ মিনিট) হোয়াটসআপে একটি ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোনো উত্তর দেননি। ফলে এই সংবাদ লিখা পর্যন্ত (২:২০মিনিট) তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মন্তব্য করুন