সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীর জন্য খতমে কোরআন ও দোয়া মাহফিল

দে
রুহুল আমিন
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:৩৯
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীর জন্য খতমে কোরআন ও দোয়া মাহফিল


সম্প্রতি সৌদি আরবের রিয়াদ শহরে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে আত্রাইয়ের ১১ জন প্রবাসীর মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত (২৪ আগস্ট) ২০২৬ সোমবার সন্ধ্যায় আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএফএম মনসুর রহমান।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশের অর্থনীতিতে প্রবাসীদের বড় অবদান রয়েছে। এসব রেমিট্যান্স যোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে


বিদেশের মাটিতে কাজকর্ম করছেন। সম্প্রতি ১৬ জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা সৌদি আরবে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। তাদের মধ্য হতে আত্রাইয়ের ১১ জনের লাশ দ্রুত সময়ের মধ্যে এলাকায় নিয়ে আসার ব্যাপারে আমি কাজ করছি।


এ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান ও আত্রাই থানার ওসি মো. মাহবুব আলম। দোয়া পরিচালনা করেন সান্তাহার মাদ্রাসার শিক্ষা সচিব ও মুহাদ্দিস মুফতি রুহুল আমিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট,


সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, মো. নেয়ামত আলী বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম প্রমুখ। উল্লেখ্যে, গত ৯ আগস্ট সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদ শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নিহত হন। এর মধ্যে ১১ জনই আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য