সংসদে আরও ছয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 14 Jul 2026, 06:54 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
সংসদে আরও ছয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদে আরও ছয়টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে চিফ হুইপ নুরুল ইসলাম মনি পৃথক প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা অনুমোদন পায়।

নবগঠিত স্থায়ী কমিটিগুলো হলো—মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

গঠিত কমিটিগুলোর সভাপতির দায়িত্ব সরকারদলীয় সংসদ সদস্যদের দেওয়া হয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা-৯ আসনের বিএনপির সংসদ সদস্য আবুল কালামকে।

এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসন-২৭ থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপির সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব।

পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলনকে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বরিশাল-৩ আসনের বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন।

এর আগে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও গঠন করা হয়েছিল। নতুন ছয়টি কমিটি গঠনের মাধ্যমে সংসদীয় কার্যক্রমে বিভিন্ন মন্ত্রণালয়ের তদারকি ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য