সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক

বিভাগ: সারাবাংলা রিপোর্টার: অনলাইন ডেস্ক 10 Jul 2026, 06:44 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আটকা পড়া আরও ৩১১ জন পর্যটক সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সাজেক ত্যাগ করেছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় বাঘাইহাট জোন বিষয়টি নিশ্চিত করেছে।

সেনাবাহিনী সূত্র জানায়, শুক্রবার সকালে দ্বিতীয় দফায় ৩১১ জন পর্যটক সেনাবাহিনীর নিরাপত্তা এসকর্টে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফায় ১৫০ জন পর্যটককে নিরাপদে সাজেক থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। সব মিলিয়ে টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং সড়ক ঝুঁকির কারণে সাজেকে আটকা পড়া ৫৬১ জন পর্যটকের মধ্যে এখন পর্যন্ত ৪৬১ জন নিরাপদে এলাকা ত্যাগ করেছেন। অবশিষ্ট প্রায় ১০০ জন পর্যটককেও পর্যায়ক্রমে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

এর আগে গত মঙ্গলবার (৭ জুলাই) টানা বর্ষণ, ভূমিধস এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার ঝুঁকির কারণে জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাজেকে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য