রংপুরে চার হত্যাকাণ্ড: ২ যুবক আটক, দায় স্বীকারের দাবি পুলিশের

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:১৪
রংপুরে চার হত্যাকাণ্ড: ২ যুবক আটক, দায় স্বীকারের দাবি পুলিশের

রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানকে হত্যার ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার ভোরে তাদের আটক করা হয়।


আটক দুই যুবক হলেন সিদ্ধার্থ ও মুগ্ধ। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।


রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, আটক দুই যুবক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।


এর আগে শনিবার (২২ আগস্ট) রাতে নগরীর মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী এবং তাদের ছেলে-মেয়ে।


স্থানীয়রা জানান, প্রায় তিন দিন ধরে বাড়িটির প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে।


নিহত গণপতি চক্রবর্তী জুয়েল রংপুর জিলা স্কুলের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন। তার মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) রংপুর কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগ থেকে গত বছর মাস্টার্স পাস করেন। ছোট ছেলে প্রীয়ম চক্রবর্তী রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।


হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য