রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ১৪:২০
রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ ছেড়েছেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।


তবে কেন তিনি রিপাবলিক বাংলা ছেড়েছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি।


ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, ‘হ্যাঁ ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়। কেন, কিসের জন্য—সেগুলো নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম।’


পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি লেখেন, ‘এরপর কী? জগন্নাথ জানেন! উনি পথ দেখাবেন। কবে থেকে? সেটাও সময় বলবে।’


কবে রিপাবলিক বাংলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন—এমন প্রসঙ্গে ময়ূখ বলেন, সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া নয়। ২০২৫ সালেই তিনি বিষয়টি নিয়ে মনস্থির করেছিলেন বলে জানান।


নিজের সাংবাদিকতার ভূমিকা সম্পর্কে তিনি লেখেন, ‘আমার কাজ কি? গণজ্ঞাপন করা। রাষ্ট্রবাদের হয়ে হিন্দুত্ববাদের হয়ে জাগরণ। দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেওয়া।’


রিপাবলিক বাংলা ছাড়ার ঘোষণা দিয়ে ময়ূখ আরও লেখেন, ‘আমি আপ্লুত। রোজ কত কিছু হয়। কত চাকরি এদিক ওদিক, কত দলে ভলিবল—গোটা পৃথিবীর বাংলাভাষীদের আলোচনার টপিক হয় না।’


নিজের জনপ্রিয়তা ও সমালোচনা নিয়েও মন্তব্য করেন তিনি। ময়ূখ লেখেন, ‘আমি কৃতজ্ঞ যে ময়ূখকে একদল জান দিয়ে যেমন ভালোবাসে, আরেকদল গাল দিতে তেড়ে আসে।’


পোস্টের শেষ দিকে তিনি লেখেন, ‘কিছু উচ্ছিংরে খুব তিড়িং-বিড়িং করছে এই ভেবে যে আপদ বিদায় হলো। এবার মন খুলে ডাফলি বাজাবে আর আজাদি গাইবে। সে গুড়ে বালি। রুকো তো সবর করো! খেলা কেবল শুরু।’


এদিকে, বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালনের দিনই রিপাবলিক বাংলা ছাড়ার ঘোষণা দিলেন ময়ূখ রঞ্জন ঘোষ। একই দিনে দেওয়া পৃথক এক পোস্টে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ‘একটি ত্রুটিপূর্ণ, সুপরিকল্পিত গভীর-রাষ্ট্রীয় অভিযান’ বলে মন্তব্য করেন।


ময়ূখ রঞ্জন ঘোষের রিপাবলিক বাংলা ছাড়ার কারণ সম্পর্কে চ্যানেলটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য