পুলিশে সাড়ে ১৪ হাজার নতুন নিয়োগ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:০২
পুলিশে সাড়ে ১৪ হাজার নতুন নিয়োগ


বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার ৪০০ জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বাড়াতে নতুন করে ৪ হাজার নিরস্ত্র উপপরিদর্শক (এসআই), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদ সৃজন হলে রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশের জনবল বাড়বে।


তিনি জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতিও পূরণ করা হবে। রাজস্ব বাজেটের আওতায় প্রয়োজনীয় যানবাহন ও জলযান ক্রয় করে এ ঘাটতি পূরণের পরিকল্পনা রয়েছে।


সরকারের এ উদ্যোগের মাধ্যমে পুলিশের জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর সক্ষমতা আরও জোরদার হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য