২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবার ট্যালেন্টপুল ও সাধারণ—দুই ক্যাটাগরিতে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন।
রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
ঘোষিত ফল অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৩২ হাজার ৯৬৫ শিক্ষার্থীর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৬ হাজার ৫৯০ জন রয়েছে।
অন্যদিকে, সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৪৬ হাজার ২৮১ শিক্ষার্থীর মধ্যে সরকারি বিদ্যালয়ের ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৯ হাজার ৮৬১ জন।
মোট বৃত্তিপ্রাপ্ত ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থীর মধ্যে ছাত্র রয়েছে ৩৫ হাজার ৮৯২ জন, যা মোটের ৪৫ দশমিক ২৯ শতাংশ। আর ছাত্রী রয়েছে ৪৩ হাজার ৩৫৪ জন, যা মোটের ৫৪ দশমিক ৭১ শতাংশ।
ফলাফল প্রকাশের পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন জানান, ফলাফল ওয়েবসাইটে আপলোডের কাজ শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পুরো আপলোড প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। এরপর পর্যায়ক্রমে সব জেলা ও উপজেলার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা ওয়েবসাইটে দেখা যাবে।
এদিকে টেলিটকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অDPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২ নম্বরে পাঠাতে হবে।২পশনে গিয়ে