উত্তর সাকরালে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে গোলপোস্ট স্থাপন

দে
মোরশেদ আহমেদ
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৪
উত্তর সাকরালে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে গোলপোস্ট স্থাপন


উত্তর সাকরালে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে ফুটবল গোলপোস্ট স্থাপন

উজিরপুর উপজেলার ৫০নং উত্তর সাকরাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার যুবসমাজের খেলাধুলার জন্য তরুণ সমাজসেবক ও ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাওলানা ডি.এম আল আমিনের উদ্যোগে ফুটবল খেলার গোলপোস্ট স্থাপন করা হয়েছে।

তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা এবং শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মাওলানা ডি.এম আল আমিন বলেন, “আমাদের সন্তানরা, আমাদের ছোট ভাইয়েরা খেলাধুলার সুযোগ পেলে সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে উঠবে। তাদের জন্য খেলাধুলার একটি পরিবেশ তৈরি করতে পেরে নিজের কাছে আনন্দ লাগছে।”

এ ছাড়া রাস্তা-ঘাট মেরামত, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা, রক্তদান, মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণসহ সমাজের নানামুখী জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন মাওলানা ডি.এম আল আমিন।

স্থানীয়রা জানান, শিশু-কিশোর ও যুবসমাজকে মাঠমুখী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এলাকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততাও স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য