নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৩৫
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০


নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। দুর্গত এলাকায় এখনো জোরালোভাবে উদ্ধার অভিযান চলছে। এ ঘটনায় সাড়ে চার শতাধিক বিদেশি নাগরিকসহ অন্তত ৮৪৪ জন নিখোঁজ রয়েছেন।


নিখোঁজদের মধ্যে ১৩৩ জন ভারতীয় নাগরিক রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, মালয়েশিয়াসহ অন্তত ২৮টি দেশের নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।


বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে নেপালের তিব্বত সীমান্তবর্তী বাগমতি প্রদেশের পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পের পর একাধিক তুষারধস ও ভূমিধসের ঘটনা ঘটে। পরে রাসুয়া এলাকায় ভয়াবহ পাহাড়ি ঢল নেমে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।


হঠাৎ নেমে আসা এই পাহাড়ি ঢলে মুহূর্তের মধ্যে বহু জনপদ পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত এলাকায় ওই সময় মানস সরোবরগামী শত শত তীর্থযাত্রী ও পর্যটক অবস্থান করছিলেন।


আটকে পড়া মানুষদের উদ্ধারে নেপালের সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। দুর্গত এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।


ভয়াবহ এই আকস্মিক বন্যা ও ভূমিধসের প্রভাব সীমান্তের অপর পাশের তিব্বতেও পড়েছে। সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য