নাজিরপুরে শিক্ষকদের চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দে
আল-আমিন হোসাইন
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১৪:০৯
নাজিরপুরে শিক্ষকদের চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত



পিরোজপুরের নাজিরপুরে সদর ও পার্শ্ববর্তী তিন ইউনিয়নের ৪টি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়।


বুধবার (২৬ আগস্ট) উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা উপলক্ষে বিদ্যালয় মাঠে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

টুর্নামেন্টে সদর ও পার্শ্ববর্তী চার ইউনিয়নের ৪টি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। 


কয়েকটি ধাপের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে ওঠে বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয় ও বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়। ফাইনাল ম্যাচে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠজুড়ে ছিল উত্তেজনা। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেন বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা সদর ইউপি চেয়ারম্যান ও পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. রাসেল সিকদার সহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সকল বিদ্যালয়ের সভাপতিবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আল-আমিন হোসাইন, দৈনিক কালবেলা প্রতিনিধি উথান মন্ডল, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ জাহিদুল হক, দৈনিক প্রভাতের জেলা প্রতিনিধি মোঃ বাবুল শেখ, ঢাকা মেইল ও কালের কণ্ঠে ও বাংলাদেশ বেতারের পিরোজপুর প্রতিনিধি, অহিদুজ্জামান চঞ্চল, দৈনিক যায়যায়দিন ও এন টিভি অনলাইন প্রতিনিধি, মোঃ মশিউর রহমান দৈনিক মানবজমিন ও দৈনিক শিক্ষার প্রতিনিধি হাসান তালুকদার। 


উক্ত অনুষ্ঠানে পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রাসেল সিকদার তার বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়,এটি শারীরিক ও মানসিক সুস্থতা, পারস্পরিক সৌহার্দ্য এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষকদের মতো শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যুক্ত থাকা প্রয়োজন।

তিনি বলেন, নিয়মিত খেলাধুলার আয়োজন হলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উৎসাহ ও অনুপ্রেরণা আরও দৃঢ় হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা কার্যকর ভূমিকা পালন করতে পারে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন।


সভাপতি রাসেল সিকদার আরো বলেন. পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যার বিষয়টিও তুলে ধরা হয়। বিদ্যালয়টির শিক্ষার্থীদের পাঠদানের জন্য একটি আধুনিক ও প্রয়োজনীয় ভবন নির্মাণের দাবি জানিয়ে তিনি পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন নির্মাণ করা হলে শিক্ষার্থীরা আরও সুন্দর পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে। এ বিষয়ে সংরক্ষিত মহিলা আসন-৩৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁইয়ের কার্যকর সহযোগিতা কামনা করেন, যাতে বিদ্যালয়টিতে একটি একাডেমিক ভবন নির্মাণ করা হলে বিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীদের আরো পড়াশোনার মান উন্নয়নসহ যাবতীয় কাজকর্ম অনুপ্রেরণা জোগাতে পারে বলে জোর দাবি করেন।


আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীর রঞ্জন সমাদ্দার জানান, শিক্ষকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদারের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


খেলা শেষে চ্যাম্পিয়ন বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। রানার্সআপ বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়দেরও সম্মাননা ও ট্রফি তাদের হাতে তুলে দেওয়া হয় । পুরো আয়োজন ঘিরে শিক্ষক-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠান শেষে ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী স্থানীয় গণ্যমান্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ মিলে এক প্রীতিভোজের আয়োজন করেন।



একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য