মানবতাবিরোধী অপরাধ: সাবেক স্বরাষ্ট্রসচিব ও যুগ্মসচিবের বিরুদ্ধে তদন্ত শেষ

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 14 Jul 2026, 08:07 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
মানবতাবিরোধী অপরাধ: সাবেক স্বরাষ্ট্রসচিব ও যুগ্মসচিবের বিরুদ্ধে তদন্ত শেষ


জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম এবং সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। যাচাই-বাছাই শেষে শিগগিরই তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রসিকিউশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

প্রসিকিউশনের দাবি, জুলাই আন্দোলনের সময় ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’র আওতায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তারা জুলাই হত্যাকাণ্ডে উসকানি, নির্দেশ প্রদান এবং অপরাধ সংঘটনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

এদিকে, জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধেও তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। সংস্থাটির দাবি, আমির হোসেন আমু, দীপু মনি, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, আবদুর রাজ্জাকসহ আওয়ামী লীগের প্রায় ১০ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন তাদের হাতে এসেছে।

প্রসিকিউশন জানিয়েছে, তদন্ত প্রতিবেদনগুলো পর্যালোচনা শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য