মাদারগঞ্জে সেচ পাম্প ঘর থেকে নারীর লাশ উদ্ধার

দে
শাহ আলী বাচ্চু
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১৪:০৩
মাদারগঞ্জে সেচ পাম্প ঘর থেকে নারীর লাশ উদ্ধার



জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাড়ি থেকে নিখোঁজের ১০ ঘন্টা পর সেচপাম্প ঘর থেকে রুপসী (১৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রুপসী মাদারগঞ্জের ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ১ নং চরপাকেরদহ এলাকার আব্দুল হান্নান এর সেচপাম্প ঘরের ভিতর থেকে নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপার ( মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভুঞা ও অফিসার(ওসি) ইনচার্জ স্নেহাশিষ রায় এর নেতৃত্বে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন ।  


স্থানীয় সূত্রে জানান যায়, ঘোনাপাড়া এলাকায় ফসলি জমিতে সার দিতে গিয়ে দেখতে পায় হান্নানের মোটরচালিত সেচপাম্পের ঘরের ভিতর নারীর পড়ে আছে দেখে ওই কৃষক। পরে সকালে সেখানে আরো কয়েকজন  এসে দেখে মোটরচালিত সেচপাম্পের ঘরে নারীর মরদেহ। প্রতক্ষ্যদর্শীরা চিনতে পেরে বলে এটা ছাইর উদ্দিনের মেয়ে রুপসী। 

 তিনি বিষয়টি থানায় অবগত করলে থানা থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে মাদারগঞ্জ থানায় নিয়ে যায়।  


নিহতের বাবা ছাইরউদ্দিন জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার সময় বাড়ী থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। ভাবছিলাম রাগ করে হয়তো কোন আত্মীয়ের বাড়ীতে গিয়ে আছে আসবেই।  সকালে জানা যায় সেচপাম্প ঘরে রুপসীর মরদেহ। 


মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায় জানান,  সকাল সাড়ে নয়টার সময় সেখানে সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভুঞা নেতৃত্বে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। মেয়েটি আগে মাদ্রাসায় পড়ালেখা করতো। শরীরের কোথাও আঘাতের চিহ্ন রয়েছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা যায় তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।  


সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) জানান ,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা হত্যা। মরদেহ সুরতহাল করে মর্গে পাঠানো হবে। অভিযোগের পর পরবর্তী আইনগত ব্যবস্থা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য