লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত

দে
সৈয়দ মুজিবুর রহমান
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:০৫
লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত

কুমিল্লার লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বুধবার (২৬ আগষ্ট) আহলে সুন্নাত ওয়াল জামাআ'তের উদ্যোগে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে।


ওইদিন সকালে লাকসামের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার আল্লাহ এবং রাসুল (সাঃ) প্রেমিক কালেমা তাইয়্যেবা খচিত পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে ইয়া নবী সালামু আলাইকা ধ্বনি এবং নাতে রাসুল (সাঃ) গাইতে গাইতে পৌরশহরের পশ্চিমগাঁও শাহসূফি হযরত গাজী শাহ হায়দার ইয়ামেনীর (রহঃ) মাজার মসজিদ প্রাঙ্গণে জড়ো হন। পরে সেখান থেকে জশনে জুলুছ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দৌলতগঞ্জ ধান বাজার চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ, মিলাদ মাহফিল ও দোয়া-মুনাজাত'র মধ‍্য দিয়ে জশনে জুলুছের কর্মসূচি শেষ হয়।


আহলে সুন্নাত ওয়াল জামাআ'তের উদ্যোগে আয়োজিত জুশনে জুলুছের নেতৃত্ব দেন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট কুমিল্লা জেলার সভাপতি মীর মো. আবু বাকার সিদ্দিক।


এ সময় লাকসামের জেহাদিয়া দরবার শরীফের মাওলানা এমদাদুল হক জিহাদী, নুরুল ইসলাম জিহাদী, মুফতি মাওলানা এম এ তাহের, মাওলানা মো. রবিউল হোসেন হেলালী, মাওলানা মো. সাইফুল ইসলাম আল ক্বাদরী, মাওলানা মো. আনোয়ার হোসেন সিরাজী, মো. মহিউদ্দিনসহ অসংখ্য ওলামায়ে মাশায়েক উপস্থিত ছিলেন। এ ছাড়াও জশনে জুলুছ ও সমাবেশে লাকসামের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসলিম জনতা অংশগ্রহণ করেন।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য