তিনবার সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের জননী’ মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট ২০২৬) আসরের নামাজের পর বরিশালের অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান জাহান শিরীন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান এমপি এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
এ সময় বরিশাল দক্ষিণ জেলা যুবদল, বরিশাল দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল, বরিশাল জেলা শ্রমিক দল, বরিশাল জেলা ছাত্রদল, বরিশাল জেলা তাঁতী দল, মহিলা দল ও ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন বয়সী শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।