জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২
জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী


একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না—সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে দলটি এমন অবস্থান মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।


শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


আইনমন্ত্রী বলেন, একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার বিষয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যে প্রস্তাব দিয়েছিলেন, জামায়াতে ইসলামী সেটি মেনে নিলে এ নিয়ে তৈরি হওয়া অনেক প্রশ্নের সমাধান হয়ে যেত।


আইন অঙ্গনে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এখনো প্রাসঙ্গিক বলেও মন্তব্য করেন মো. আসাদুজ্জামান।


অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীদের উপস্থিত না থাকার বিষয়েও সমালোচনা করেন আইনমন্ত্রী।


একই অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, জামায়াতে ইসলামীর অভ্যন্তরে এখনো অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য