জামালপুরে ঘোড়ার পঁচা মাংস পাচার কালে আটক ৫

দে
শাহ আলী বাচ্চু
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৪৪
জামালপুরে ঘোড়ার পঁচা মাংস পাচার কালে  আটক ৫



 জামালপুরে ১৩ বস্তা দুর্গন্ধযুক্ত মাংসসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে এগুলো ঘোড়ার মাংস বলে ধারণা করা হচ্ছে।


রোববার (২৩ আগস্ট) সকালে জামালপুর সদর উপজেলার নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ নরুন্দির মিরাপুর ঘাট এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের মাংসসহ আটক করা হয়। মাংসগুলো পিকআপ ভ্যানে করে ঢাকায় নেওয়ার কথা ছিল।


স্থানীয় সূঊ জানা যায়- সকাল ৬টার দিকে তুলশীরচর ইউনিয়ন থেকে মাংস নিয়ে একটি পিকআপ ভ্যান মিরাপুর ঘাটে পৌঁছায়। সেখানে বস্তা গুলো গাড়িতে ওঠানোর সময় মাংস থেকে তীব্র পচা দুর্গন্ধ ছড়াতে থাকে। এতে স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হলে তারা পিকআপটি আটকে রেখে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেন।


খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপসহ ১৩ বস্তা মাংস জব্দ করে এবং ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে জিঘাংসা বাদের জন্য আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।


আটক ব্যক্তিরা হলেন- জামালপুরের সরিষাবাড়ি থানার হানচার পাড় গ্রামের মো. রমজান আলীর ছেলে জুয়েল (৪০), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ডোবাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে শহীদ মিয়া (৪০) ও চরদোবাকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে আলফাজ মিয়া (৪৫), মধুপুর থানার শোলাকুড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে হুমায়ুন (৪৭) এবং শরীয়তপুর জেলার জাজিরা থানার বাটকুল গ্রামের আমির হোসেনের ছেলে রাসেল মিয়া (৩০)।


জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান,উদ্ধার হওয়া মাংসগুলো আসলে ঘোড়ার কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। আসল ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য