বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 13 Jul 2026, 12:19 PM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম, কক্সবাজার, ফেনীসহ দেশের বন্যাকবলিত ১১টি জেলার চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে সরকার। স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যাপ্রবণ এলাকাগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সাপে কাটার প্রতিষেধক (অ্যান্টিভেনম) এবং অন্যান্য জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম সচল রাখতে তিন স্তরের সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, বন্যার কারণে চিকিৎসাসেবার অভাবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে সাপে কাটা ৯৫ জন রোগী চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তারা সবাই শঙ্কামুক্ত অবস্থায় আছেন।

ব্রিফিংয়ে আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালটির বিষয়ে সরকারের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ কিছু চিকিৎসককে অপসারণ, বেকারি সরিয়ে নেওয়া এবং অবকাঠামোগত সংস্কারের কাজ শুরু করেছে। এসব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পুনরায় পরিদর্শনের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য