বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে, আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচনসহ গুরুত্বপূর্ণ ইস্যু

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ১৪:৩৯
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে, আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচনসহ গুরুত্বপূর্ণ ইস্যু

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রপতি নির্বাচন এবং দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।


শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।


যদিও বৈঠকের আনুষ্ঠানিক এজেন্ডা প্রকাশ করেনি বিএনপি, তবে দলীয় একাধিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।


সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতীয় সংসদের অধিবেশনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। এ প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে দলীয় নেতারা জানিয়েছেন।


এ ছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যুতে দলের নীতিগত অবস্থান নির্ধারণ নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।


তবে বৈঠক চলমান থাকায় এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা বক্তব্য জানায়নি বিএনপি। বৈঠক শেষে দলটির পক্ষ থেকে বিস্তারিত জানানো হতে পারে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য