বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত

দে
শার্শা উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:২৮
বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত



শার্শা উপজেলা প্রতিনিধি : যশোরের বেনাপোলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার, ৮২তম জন্মদিন স্মরণ করেছে বন্দর শ্রমিকরা । বেনাপোল স্থল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫) উদ্যোগে এই আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।


সোমবার (১৭ আগস্ট) সকাল ১০ টায় বেনাপোল স্থল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫) এর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে , আয়োজিত কর্মসূচিতে নেতৃবৃন্দসহ শ্রমিকদের উপস্থিতিতে, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার দীর্ঘ পথচলা নানা আন্দোলন-সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত। গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তাঁর নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকার কথাও তাঁরা তুলে ধরেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫) ভারপ্রাপ্ত সভাপতি, তবিবুর রহমান (তবি), উপজেলা বিএনপির শ্রম-বিষয়ক সম্পাদক, ও বেনাপোল স্থল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫) এর সাধারণ সম্পাদক শহিদ আলী,শ্রমিক ইউনিয়ন নেতা, আব্দুল মুজিদসহ বেনাপোল পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন ।

আলোচনা শেষে, প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে তাঁর ৮২তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য