আত্রাইয়ে মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে ৫ জনের কারাদণ্ড ও জরিমানা

দে
রুহুল আমিন
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:৪৪
আত্রাইয়ে মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে ৫ জনের কারাদণ্ড ও জরিমানা



নওগাঁর আত্রাইয়ে মাদক সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে বুধবার (২৬ আগস্ট) মোবাইল কোর্টে ৫ আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


​অভিযান সূত্রে জানা যায়, এলাকাভিত্তিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ভর তেঁতুলিয়া গ্রামের ​মৃত মকছেদ আকন্দের ছেলে মো. মাসুম আকন্দ (৪৭) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। খোলাপাড়ার ​শ্রী শিব শংকরের ছেলে শ্রী উজ্জ্বল কুমার (৩২) একই আইনে তাঁকে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


ভর তেঁতুলিয়া গ্রামের ​মো. নাসিরের ছেলে মোঃ ফরিদ (৫০) গাঁজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ২১ ধারায় তাঁকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বেওলা গ্রামের ​আবজাল সরদারের ছেলে মো. রুবেল সরদার (২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮-এর ৩৬(৫) ধারায় এবং মোবাইল কোর্ট আইনে ২০০৯-এর ৭(২) ধারায় তাঁকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


বেওলা গ্রামের ​মৃত শামসুল মোল্লার ছেলে মো. সাইফুল মোল্লা (৩২) একই ধারায় তাঁকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ​এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, মাদকের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। তরুণ সমাজ ও সমাজব্যবস্থাকে মাদকের কুপ্রভাব থেকে রক্ষা করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


​আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, সাজাপ্রাপ্তদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য