আলমডাঙ্গায় তরুণীকে যৌন হয়রানির অভিযোগে পাখি ভ্যানচালক গ্রেপ্তার

দে
আল-আমিন হোসেন
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৩:৩৩
আলমডাঙ্গায় তরুণীকে যৌন হয়রানির অভিযোগে পাখি ভ্যানচালক গ্রেপ্তার


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক তরুণীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে মো. মোয়াজ্জেম হোসেন (৫৫) নামে এক পাখি ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট)গভীর রাতে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


গ্রেপ্তার মোয়াজ্জেম হোসেন আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের মৃত রাজ্জাক মীরের ছেলে।


পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট সকাল ১০টার দিকে রাধিকাগঞ্জ গ্রামের মোছা. শারমিন সুলতানা (২১) লাল ব্রিজের পশ্চিম পাশ থেকে বেলগাছি যাওয়ার জন্য মোয়াজ্জেমের পাখি ভ্যানে ওঠেন। ভ্যানটি লাল ব্রিজ এলাকা থেকে ছেড়ে যাওয়ার পর চালক ওই তরুণীকে বিভিন্ন অশ্লীল কথা বলতে থাকেন বলে অভিযোগ করা হয়েছে।


পরে সকাল আনুমানিক ১১টার দিকে সাতকপাট-বেলগাছি সড়কের মাঝামাঝি নির্জন এলাকায় পৌঁছালে চালক ভ্যান থামিয়ে তাকে জাপটে ধরেন এবং যৌন হয়রানির উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে ২৬ আগস্ট আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর সংশোধিত ২০২৫ সালের ধারা ১০-এর আওতায় করা হয়েছে।


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন , মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য