আলিয়া মাদরাসার সামনে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ১৩:৫২
আলিয়া মাদরাসার সামনে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ


রাজধানীর মাদরাসা-ই-আলিয়ার সামনে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।


সংঘর্ষের পর থেকে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।


এর আগে মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এর পর থেকেই আলিয়া মাদরাসা এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।


দুপুর ৩টার দিকে আলিয়া মাদরাসার সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা উত্তেজনার কারণে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি শান্ত হলে যান চলাচল স্বাভাবিক হয়।


তবে বিকেল সোয়া ৫টার দিকে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছিল।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য