আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 14 Jul 2026, 10:41 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা

আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা জুন মাসে নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষাগুলোর সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য লুৎফুর রহমান জানতে চান, আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বর্তমান সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হবে কি না এবং হলে তা কখন থেকে কার্যকর হবে।

জবাবে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার সময়সূচি আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে সরকার ধাপে ধাপে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে পরীক্ষাগুলো বছরের শুরুতেই আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে পর্যায়ক্রমে পাবলিক পরীক্ষাগুলো আরও আগে সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করছে, যাতে শিক্ষা কার্যক্রম নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরিচালনা করা সম্ভব হয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য