বরিশাল জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এ অর্জনে উজিরপুরজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, একজন খেলাপ্রেমী, দূরদর্শী ও মানবিক প্রশাসক হিসেবে মোঃ আলী সুজা দায়িত্ব গ্রহণের পর থেকেই উজিরপুরের উন্নয়ন, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং জনসেবামূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এসেছে গতিশীলতা।
সততা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তরুণবান্ধব উদ্যোগ, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহ প্রদান এবং জনবান্ধব প্রশাসনিক কার্যক্রমের জন্য তিনি ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন।
উজিরপুরবাসী আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং উজিরপুর আধুনিক ও মডেল উপজেলায় পরিণত হবে।
মন্তব্য করুন