লাকসামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার – দৈনিক দেশেরকথা
সৈয়দ মুজিবুর রহমান
২৩ মে ২০২৬, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

কুমিল্লার লাকসামে মাদক মামলার সাজাপ্রাপ্ত মো. আজাদ হোসেন (৩৪) নামে এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তাকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিশ্রি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে লাকসাম থানা পুলিশ। তিনি ওই গ্রামের আমির হোসেনের ছেলে।

লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ খাঁন মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. আজাদ হোসেনকে গ্রেপ্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ খাঁন’র নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার মিশ্রি এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. আজাদ হোসেনকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে আরো জানা যায়, গত বছর ২০২৫ সালের ৭ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১)১০(ক) ধারার অপরাধে কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৪ তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া, ২০২১ সালের ১০ জানুয়ারি কুমিল্লা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালত একই আইনের ৩৬(১) ও ১০(ক) ধারার অপরাধে তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ওই দু’টি মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেপ্তারকৃত আজাদের শ্বশুর একই এলাকার জাফর আহমেদ গত ১ এপ্রিল ২৫০ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন। বর্তমানে তিনিও জেল হাজতে রয়েছেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ওই আসামিকে শনিবার (২৩ মে) কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ওসি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা রয়েছে। এ বিষয়ে কোনো রকম ছাড়া নেই। লাকসামে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা : স্পিকার

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

অসুস্থ রোগীকে কাঁধে করে হাসপাতালে, সুন্দরগঞ্জের চরাঞ্চলে সড়ক দুর্ভোগ চরমে

রাজধানীর ২৯ হাটে বিনামূল্যে ভেটেরিনারি সেবা দিচ্ছে ডিএলএস

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জের বাগবাটীতে ভিজিএফ চাল বিতরণে ফের অনিয়মের অভিযোগ, কার্ড হাতে ঘুরছেন অসহায়রা

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

উজিরপুরের দক্ষ নেতৃত্বে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ইউএনও আলী সুজা

শিশু রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর করলো সিআইডি

১০

সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন আসিফ মাহমুদ : প্রতিমন্ত্রী

১১

কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

১২

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

১৩

পতিত স্বৈরাচারের সঙ্গে একটি গোষ্ঠীর মিল দেখা যায় : প্রধানমন্ত্রী

১৪

লাকসামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

১৫

সংবাদ প্রকাশের পরই মিলল সুখবর, বেতন পাচ্ছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মীরা

১৬

‎ঈদে উত্তরাঞ্চলগামী যান চলাচলে সিরাজগঞ্জ জেলা পুলিশের বাড়তি নজরদারি

১৭

রামিসা হত্যা মামলার চার্জশিট ও বিচার নিয়ে যা জানালেন আইনমন্ত্রী

১৮

আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী

১৯

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট ছাড়াল ৫০০

২০