রামিসা হত্যা মামলার চার্জশিট ও বিচার নিয়ে যা জানালেন আইনমন্ত্রী – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
২৩ মে ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামিসা হত্যা মামলার চার্জশিট ও বিচার নিয়ে যা জানালেন আইনমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার চার্জশিট ঈদের আগেই দেওয়া হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে দ্রুত চার্জশিট দাখিল করা হবে।

শনিবার রাজধানীতে আয়োজিত একটি লিগ্যাল এইড অনুষ্ঠানে অংশ নিয়ে এ তথ্য জানান আইনমন্ত্রী।

অনুষ্ঠানে রামিসা ধর্ষণ ও হত্যার বিষয়টি উঠে এলে আইনমন্ত্রী বলেন, “ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট দেওয়া হবে। ঈদের পর বিচার কার্যক্রম শুরু হবে।”

তিনি আরও বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই তদন্তের প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে।

আইনমন্ত্রী জানান, সরকার চায় রামিসা হত্যা মামলার বিচার এমনভাবে সম্পন্ন হোক, যাতে জনমনে কোনো প্রশ্ন না থাকে। একই সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদনের জন্য উচ্চ আদালতে গেলে পেপার বুক তৈরিতে দীর্ঘ সময় লাগার বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।

এ সময় নেত্রকোনার মেঘলা হত্যার ঘটনাও সরকার পর্যবেক্ষণ করছে বলে উল্লেখ করেন আইনমন্ত্রী।

গত মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই ফ্ল্যাটের বাথরুম থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা।

ঘটনার পর পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। প্রথমে প্রধান অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে পুলিশ সোহেল রানাকে গ্রেপ্তার করে।

পরে আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা রামিসাকে ধর্ষণের পর হত্যা করার দায় স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা : স্পিকার

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

অসুস্থ রোগীকে কাঁধে করে হাসপাতালে, সুন্দরগঞ্জের চরাঞ্চলে সড়ক দুর্ভোগ চরমে

রাজধানীর ২৯ হাটে বিনামূল্যে ভেটেরিনারি সেবা দিচ্ছে ডিএলএস

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জের বাগবাটীতে ভিজিএফ চাল বিতরণে ফের অনিয়মের অভিযোগ, কার্ড হাতে ঘুরছেন অসহায়রা

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

উজিরপুরের দক্ষ নেতৃত্বে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ইউএনও আলী সুজা

শিশু রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর করলো সিআইডি

১০

সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন আসিফ মাহমুদ : প্রতিমন্ত্রী

১১

কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

১২

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

১৩

পতিত স্বৈরাচারের সঙ্গে একটি গোষ্ঠীর মিল দেখা যায় : প্রধানমন্ত্রী

১৪

লাকসামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

১৫

সংবাদ প্রকাশের পরই মিলল সুখবর, বেতন পাচ্ছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মীরা

১৬

‎ঈদে উত্তরাঞ্চলগামী যান চলাচলে সিরাজগঞ্জ জেলা পুলিশের বাড়তি নজরদারি

১৭

রামিসা হত্যা মামলার চার্জশিট ও বিচার নিয়ে যা জানালেন আইনমন্ত্রী

১৮

আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী

১৯

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট ছাড়াল ৫০০

২০