১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে: অর্থমন্ত্রী আমির খসরু – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৯ মে ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে: অর্থমন্ত্রী আমির খসরু

আগামী ১ জুলাই থেকেই সরকারি কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৮ মে) দেশের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নতুন বেতনকাঠামো আগামী অর্থবছরের শুরু থেকেই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কাজ চলছে।

অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরের শুরুতে অর্থাৎ ১ জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকর হবে। কীভাবে এটি সবচেয়ে উত্তমভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট পর্যায়ে প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল তিন ধাপে বাস্তবায়নের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে বেতন বৃদ্ধি কার্যকর করে শেষ ধাপে সব ভাতা ও অন্যান্য সুবিধা পূর্ণাঙ্গভাবে সমন্বয় করা হবে।

তবে পে স্কেল তিন ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তকে ঘিরে সরকারি কর্মচারীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এক পক্ষ সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখলেও অন্য পক্ষের দাবি, নতুন পে স্কেল এক ধাপেই বাস্তবায়নের জন্য দ্রুত গেজেট প্রকাশ করতে হবে। তাদের মতে, ধাপে ধাপে বাস্তবায়ন হলে বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং এতে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হবে।

অর্থ মন্ত্রণালয় এবং মন্ত্রিসভা বিভাগের তথ্য অনুযায়ী, সরকার ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং পুরো প্রক্রিয়াটি তিন ধাপে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছরে নতুন বেতন কাঠামোর অধীন বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থবছরে মূল বেতনের বাকি ৫০ শতাংশ কার্যকর হবে। তৃতীয় ধাপে মূল বেতনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা পূর্ণাঙ্গভাবে সমন্বয় করা হবে।

প্রস্তাবিত পে স্কেলের উল্লেখযোগ্য দিক হলো, বর্তমানে বিদ্যমান ২০ গ্রেড কাঠামো অপরিবর্তিত রাখা হচ্ছে। তবে মূল বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। এতে সর্বনিম্ন মূল বেতন বর্তমানে ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন বেতন কাঠামো কার্যকর হলে সার্বিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ফলে সরকারি চাকরিজীবীদের আয় বাড়লেও অর্থনীতি ও বাজারে এর প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আএাইয়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

গোবিপ্রবির একমাত্র লেকটি অযত্ন ও অবহেলায় দিন দিন পরিণত হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে।

গলাচিপায় ভূমি সেবা ২০২৬ শুভ উদ্বোধন ও সচেতনতামুলক র‍্যালী ও সভা অনুষ্ঠিত।

১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে: অর্থমন্ত্রী আমির খসরু

হাম রোগী বাড়ায় হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের ৬ জরুরি নির্দেশনা

প্রবাসীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস কুয়েতের নারী সাংবাদিকের বর্ষসেরা সাহিত্য পুরস্কার গ্রহণ

বাবরকে ফিরিয়েই ম্যাচে নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ, পাকিস্তান চাপে

জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ নিয়ে প্রশ্ন, নীতিমালা বৈধ কি না জানতে চেয়ে হাইকোর্টের রুল

শার্শায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

১০

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে

১১

সামরিক বহর ও মিসাইল প্রদর্শনের মধ্যেই তেহরানে এক হাজার দম্পতির গণবিবাহ

১২

ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

টেকনাফে সরকারী টয়লেট নির্মাণে ব্যবহ্রত হচ্ছে নিম্নমানের সামগ্রী!

১৪

টুংটাং শব্দ পেরিয়ে ফুটবলের নায়ক হওয়ার সপ্ন দেব মন্ডলের।

১৫

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, দুই সন্দেহভাজনসহ নিহত ৫

১৬

ট্রাম্পের ঘোষণা আসতেই তেলের বাজারে স্বস্তি, কমল দাম

১৭

আত্রাইয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

১৮

ভেড়ামারায় ভূমিসেবা মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

‎সিরাজগঞ্জে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০