শার্শায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
শার্শা উপজেলা প্রতিনিধি
১৯ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শার্শায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছর উপলক্ষে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, টেকসই কৃষি উন্নয়ন এবং কৃষকদের মাঝে নতুন উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ মেলার আয়োজন করা হয়।

সোমবার (১৯ মে) সকাল ১০টায় শার্শা উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পরে প্রধান অতিথি শার্শা ৮৫/১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী এ কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষিকে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই। কৃষকদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করে তুলতে এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন প্রযুক্তি ও উন্নত জাতের ফসল মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে কৃষি বিভাগের কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তারা জানান।

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলায় কৃষির বিভিন্ন খাতভিত্তিক প্রায় ১৫টি স্টল অংশগ্রহণ করে। মেলায় পারিবারিক পুষ্টি বাগান, ভার্মি কম্পোস্ট উৎপাদন পদ্ধতি, আধুনিক কৃষি যন্ত্রপাতি, ধানের উন্নত ও আধুনিক জাত, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তিসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হয়। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কৃষি প্রযুক্তি ও সেবা সাধারণ মানুষের সামনে তুলে ধরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে ওয়াহিদ, সহকারী কমিশনার (ভূমি) নেয়াজ মাখদুম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার শাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানি গুলশান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় কৃষকরা।

উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত কৃষি প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করেন এবং বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।

তিন দিনব্যাপী এ মেলায় প্রতিদিন স্থানীয় কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস কুয়েতের নারী সাংবাদিকের বর্ষসেরা সাহিত্য পুরস্কার গ্রহণ

বাবরকে ফিরিয়েই ম্যাচে নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ, পাকিস্তান চাপে

জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ নিয়ে প্রশ্ন, নীতিমালা বৈধ কি না জানতে চেয়ে হাইকোর্টের রুল

শার্শায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে

সামরিক বহর ও মিসাইল প্রদর্শনের মধ্যেই তেহরানে এক হাজার দম্পতির গণবিবাহ

ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টেকনাফে সরকারী টয়লেট নির্মাণে ব্যবহ্রত হচ্ছে নিম্নমানের সামগ্রী!

টুংটাং শব্দ পেরিয়ে ফুটবলের নায়ক হওয়ার সপ্ন দেব মন্ডলের।

১০

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, দুই সন্দেহভাজনসহ নিহত ৫

১১

ট্রাম্পের ঘোষণা আসতেই তেলের বাজারে স্বস্তি, কমল দাম

১২

আত্রাইয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

ভেড়ামারায় ভূমিসেবা মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৪

‎সিরাজগঞ্জে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৫

নান্দাইলে একরাতে ৮ দোকানে ভয়ংকর চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

১৬

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১৭

চাঁদ দেখা গেছে, ২৮ মে সারাদেশে পবিত্র ঈদুল আজহা

১৮

আত্রাইয়ে পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত

১৯

মিড ডে মিলে অনিয়ম ঠেকাতে প্রাথমিক বিদ্যালয়ে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ

২০