সামরিক বহর ও মিসাইল প্রদর্শনের মধ্যেই তেহরানে এক হাজার দম্পতির গণবিবাহ – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৯ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সামরিক বহর ও মিসাইল প্রদর্শনের মধ্যেই তেহরানে এক হাজার দম্পতির গণবিবাহ

একদিকে যুদ্ধবিরতির আবহ, অন্যদিকে রাষ্ট্রীয় আয়োজনের ব্যতিক্রমী দৃশ্য। ইরানের রাজধানী তেহরানে এক হাজার দম্পতির জন্য বিশাল গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছে দেশটির সরকার। মঙ্গলবার (১৯ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এই গণবিবাহ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বিয়ের আনুষ্ঠানিকতার পাশাপাশি দেশাত্মবোধক নানা প্রতীক ও সামরিক শক্তির প্রদর্শনও তুলে ধরা হয়েছে। বিয়ের পরিবেশে ছিল জাতীয় পতাকা, বিভিন্ন প্রতিকৃতি এবং সাধারণত বিয়ের অনুষ্ঠানে ব্যবহৃত বিলাসবহুল লিমুজিনের পরিবর্তে সামরিক যানবাহন। এসব সামরিক গাড়ি ফুল ও রঙিন বেলুন দিয়ে সাজিয়ে বিয়ের গাড়ি ও বহর হিসেবে ব্যবহার করা হয়, যা পুরো আয়োজনকে আরও নজরকাড়া করে তোলে।

অনুষ্ঠানের অন্যতম প্রধান ভেন্যু ছিল ইমাম হোসেন স্কয়ার। সেখানে একদিনেই ১১০টি দম্পতির বিয়ে সম্পন্ন হয়। নবদম্পতিদের বহর যখন রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল, তখন আশপাশে দেখা যায় সাজানো সামরিক যান এবং নানা প্রতীকী প্রদর্শনী। উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে গোলাপি ও সাদা রঙে সাজানো সামরিক যান, যা বরদের ব্যবহৃত গাড়ি হিসেবে ব্যবহার করা হয়।

এদিকে বিয়ের অনুষ্ঠানে আরও একটি ব্যতিক্রমী দৃশ্য ছিল মিসাইল প্রদর্শন। আয়োজনে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি দেশীয় মিসাইলও প্রদর্শন করা হয়। নবদম্পতিদের পেছনে মিসাইল প্রদর্শনের এই চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির মধ্যেও এ ধরনের আয়োজনের মাধ্যমে ইরান একদিকে জাতীয় ঐক্য ও সামাজিক বার্তা তুলে ধরতে চাইছে, অন্যদিকে সামরিক সক্ষমতার প্রতীকী প্রদর্শনের মাধ্যমে নিজেদের অবস্থানও স্পষ্ট করছে। ফলে এটি শুধু একটি গণবিবাহ অনুষ্ঠান নয়, বরং রাষ্ট্রীয় বার্তা বহনকারী এক ব্যতিক্রমী আয়োজন হিসেবে আন্তর্জাতিক পর্যায়েও নজর কাড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস কুয়েতের নারী সাংবাদিকের বর্ষসেরা সাহিত্য পুরস্কার গ্রহণ

বাবরকে ফিরিয়েই ম্যাচে নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ, পাকিস্তান চাপে

জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ নিয়ে প্রশ্ন, নীতিমালা বৈধ কি না জানতে চেয়ে হাইকোর্টের রুল

শার্শায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে

সামরিক বহর ও মিসাইল প্রদর্শনের মধ্যেই তেহরানে এক হাজার দম্পতির গণবিবাহ

ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টেকনাফে সরকারী টয়লেট নির্মাণে ব্যবহ্রত হচ্ছে নিম্নমানের সামগ্রী!

টুংটাং শব্দ পেরিয়ে ফুটবলের নায়ক হওয়ার সপ্ন দেব মন্ডলের।

১০

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, দুই সন্দেহভাজনসহ নিহত ৫

১১

ট্রাম্পের ঘোষণা আসতেই তেলের বাজারে স্বস্তি, কমল দাম

১২

আত্রাইয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

ভেড়ামারায় ভূমিসেবা মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৪

‎সিরাজগঞ্জে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৫

নান্দাইলে একরাতে ৮ দোকানে ভয়ংকর চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

১৬

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১৭

চাঁদ দেখা গেছে, ২৮ মে সারাদেশে পবিত্র ঈদুল আজহা

১৮

আত্রাইয়ে পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত

১৯

মিড ডে মিলে অনিয়ম ঠেকাতে প্রাথমিক বিদ্যালয়ে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ

২০