গফরগাঁওয়ে রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ে রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের হাতে রেললাইন তুলে নেওয়ার ঘটনায় ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল। আজ সোমবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে গফরগাঁও রেলস্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে সালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, গফরগাঁওয়ে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা রেল অবরোধ, বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে অজ্ঞাত বিক্ষুব্ধরা সালটিয়া মাঠখোলা এলাকায় রেললাইনের প্রায় ২১ ফুট অংশ খুলে ফেলে। এ সময় তারাকান্দা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। হঠাৎ এ দুর্ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর দ্রুত ব্যবস্থা নিয়ে ময়মনসিংহ থেকে একটি বিকল্প রিলিফ ইঞ্জিন এনে ট্রেনটির বাকি বগিগুলো আউলিয়ানগর স্টেশনে সরিয়ে নেওয়া হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

গফরগাঁও রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার (২৮ ডিসেম্বর) একই স্থানে রেললাইন তুলে ফেলার ঘটনা ঘটেছিল। তখন নাটবল্টু লাগিয়ে লাইন সচল করা হয়। তবে সোমবার রাতের অন্ধকারে কে বা কারা আবারও একই জায়গা থেকে প্রায় ২১ ফুট রেললাইন খুলে ফেলে, যার ফলে অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, কুয়াশার কারণে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। গতি বেশি হলে প্রাণহানির আশঙ্কা ছিল বলেও উল্লেখ করেন তিনি। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারে ঢাকা ও ময়মনসিংহ থেকে দুটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানায় রেল কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১০

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১২

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১৩

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৫

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৭

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৮

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৯

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০