1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট এখন ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা

ফ্রি শাড়ি নেওয়ার অভিযোগে তানজিন তিশা বিতর্কে, নায়িকার পাল্টা জবাবে নতুন আলোচনায়

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে উঠেছে নতুন এক বিতর্কিত অভিযোগ। এক নারী উদ্যোক্তার দাবি—তিশা তার কাছ থেকে ফ্রি জামদানি শাড়ি নিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী প্রচারণা করেননি। এই অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

ঘটনাটি শুরু হয় চলতি বছরের জানুয়ারিতে। তানজিন তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘এ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে যোগাযোগ করেন। ব্র্যান্ডটির উদ্যোক্তা ঝিনুক জানান, তিশা কয়েকটি জামদানি শাড়ির ছবি চান এবং শেষ পর্যন্ত একটি হলুদ জামদানি শাড়ি পছন্দ করেন, যার বাজারমূল্য ছিল ২৮ হাজার ৮০০ টাকা।

তিশার জনপ্রিয়তা বিবেচনায় উদ্যোক্তা ঝিনুক শাড়িটি বিনামূল্যে দেওয়ার প্রস্তাব দেন, তবে শর্ত ছিল—নায়িকা সেটি পরে ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্র্যান্ডটির প্রচারণা করবেন। তিশা এতে রাজি হন এবং শাড়িটি তার বাসায় পাঠানো হয়।

কিন্তু উদ্যোক্তার অভিযোগ, এর পরেও ১০ মাস কেটে গেলেও তিশা কোনো প্রচারণা করেননি বা শাড়ির দামও পরিশোধ করেননি। তিনি জানান, একাধিকবার ফোন, ভয়েস মেসেজ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তিশার কোনো সাড়া পাননি। ফলে তিনি এখন শাড়ির দাম ফেরত চেয়ে বলেছেন, না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর তানজিন তিশা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, “গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হাহা! আর ফটোশুটই যদি করাতে চান, পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।”

তিশার এই জবাবের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকে উদ্যোক্তার পক্ষে মত দিচ্ছেন, আবার কেউ কেউ তিশার বক্তব্যের পক্ষে যুক্তি দিচ্ছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park