1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসনিক কাজে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে বেইলি ব্রীজ ভেঙে ট্রাক খালে, চরম ভোগান্তিতে দুই পাড়ের মানুষ আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির

সুস্মিতা সেন: “আমার চাহিদা অনেক বেশি, যিনি তা মেটাতে পারবেন তাকেই বিয়ে করব”

বিনোদন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন বয়সের হিসাবে ৪৯ পেরিয়েছেন, তবে গ্ল্যামার, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বে এখনও অনন্য। রূপ-লাবণ্য ও শক্তিশালী ব্যক্তিত্বের কারণে তিনি অনুরাগীদের মধ্যে বিশেষ প্রভাব রাখেন। তবে এত সৌন্দর্যের অধিকারী হলেও এখনও একা থাকার কারণ নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ রয়েছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছেন, তিনি বিয়েতে আগ্রহী, তবে তার জন্য বিশেষ কিছু শর্ত রয়েছে। তিনি বলেন, “আমি এমন একজন মানুষ চাই, যার সঙ্গে আমার মানসিক মিল থাকবে। যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, সবসময় আমাকে বুঝবে। তবে এমন মানুষ পাওয়া সত্যিই কঠিন।”

তিনি আরও জানান, “হ্যাঁ, শুনতে আজব লাগতে পারে, তবে আমার চাহিদা একটু বেশি। যিনি তা মেটাতে পারবেন, তাকেই বিয়ে করব। না হলে একাই ভালো আছি।”

সুস্মিতা সবসময় সম্পর্কের ক্ষেত্রে স্বাধীন মনোভাবের পরিচয় দিয়েছেন। বিভিন্ন সময়ে অভিনেতা রণদীপ হুদা, ব্যবসায়ী হৃতিক ভাসিন, পরিচালক বিক্রম ভাট এবং ললিত মোদি–সহ নানা পুরুষের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠলেও দীর্ঘস্থায়ী কোনো সম্পর্ক হয়নি। বর্তমানে আবারও গুঞ্জন রয়েছে যে, সুস্মিতা তার পুরোনো প্রেমিক রহমান শলের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন। যদিও এ বিষয়ে তিনি প্রকাশ্যে কিছু বলেননি।

বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তিনি বরাবরের মতোই বিষয়টি এড়িয়ে যান, তবে এবার নিজের শর্তগুলো স্পষ্ট করে ভক্তদের জানিয়ে দিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park