বেরোবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার – দৈনিক দেশেরকথা
arif khanh
১১ জুলাই ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেরোবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বেরোবি প্রতিনিধি>রংপুরে গলায় ফাঁসি ঝুলানো বেরোবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮ঘটিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরদারপাড়ার একটি ছাত্রী নিবাস থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। 

মৃতের নাম জান্নাতুল ফেরদৌস টুম্পা (২৩)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রতশালা থানার চাপুইর গ্রাম নিবাসী আব্দুল ওয়াহাবের কন্যা। 

তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজস্ বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী। 

রংপুরের সর্দারপাড়ায় অবস্থিত ‘আপন ছাত্রী নিবাস’-এর চারতলার ৪০৪ নম্বর একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। 

ধারণা করা হচ্ছে, একই বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক ছিলো তার। সেখানে বিচ্ছেদর কারণে বিষন্নতা থেকেই আত্মহত্যা করেন। 

ঘটনাস্থলে উপস্থিত হয়ে ম্যানেজমেন্ট স্টাডিজস্ বিভাগের বিভাগীয় প্রধান রবিউল আজম বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানাই এবং আমরা ঘটনাস্থলে আসি। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে দরজা খুলে লাশ উদ্ধার করে।”

তাজহাট থানার তদন্তকারী কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আপাতত আমরা লাশ রংপুর মেডিকেলে নিয়ে যাচ্ছি। তার পরিবার আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশ নিহতের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে নামায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০