কবরস্থানে যাওয়ার পথে মরদেহ আটকে দিল পুলিশ – দৈনিক দেশেরকথা
arif khanh
৪ জুলাই ২০২৫, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কবরস্থানে যাওয়ার পথে মরদেহ আটকে দিল পুলিশ

কুষ্টিয়ার দৌলতপুরে শ্বশুর  বাড়িতে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে । 

৪ জুলাই  (শুক্রবার) সকালে ওই গৃহবধূর বাবার বাড়ির লোকজন মরদেহ  কবরস্থানে নেওয়ার পথে হত্যার ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে এমন সন্দেহে পুলিশ মরদেহটি আটকে দেয় । 

নিহত ওই গৃহবধুর নাম শিলা খাতুন (২০),  তিনি মিরপুর উপজেলার ধুবইল গ্রামের কাঙ্গালি মোড় নামক এলাকার আমিরুল ইসলামের মেয়ে । 

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান,  গত ২ বছর আগে  দৌলতপর উপজেলার শেরপুর গ্রামের সেনপাড়ায় আপন খালাতো ভাই আলামিনের সাথে শিলার পারিবারিকভাবে বিয়ে হয় । আলামিনের পিতার নাম ইয়ারুল ইসলাম । 

আলামিন পেশায় একজন ওয়ার্কশপ মিস্ত্রী ।  গত দুই মাস আগে তাদের একটি ছেলে সন্তান হয়েছে । প্রায় এক সপ্তাহ আগে  শিলার শ্বশুর বাড়ি  থেকে জানায়  শিলা  শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে ।  তারপর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ।  শিলার অবস্থা খারাপ দেখে ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ।  অবস্থার অবনতি দেখে ডাক্তার-তাকে ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়।  গত বৃহস্পতিবার শিলার স্বামী শিলাকে ঢাকা মেডিকেল থেকে রিলিজ করে  শিলার বাবার বাড়িতে  রেখে অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়ার কথা বলে বাইরে থেকে চলে যায় । 

এরপর রাতে শিলার শ্বাসকষ্ট উঠলে পরিবারের লোকজন ভেড়ামারা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । সেখান থেকে বাড়িতে ফিরে ভোররাতে শিলা মারা যায় ।  

নিহতের দুলাভাই আশরাফুল ইসলাম বলেন,  গত ২৯ জুন ঘটনাটি ঘটেছিল । শিলা মারা যাওয়ার আগে আমাকে বলেছে শ্বশুর বাড়ির লোকজন তার শরীরে তারপিন ঢেলে আগুন ধরিয়ে দেয় । তবে কে করেছে তার নাম বলেনি । লাশ কবরস্থানে নেওয়ার পথে পুলিশ মরদেহটি আটকে দেয় । হত্যার অভিযোগের ব্যাপারে আমাকে  জিজ্ঞেস করলে আমি তাদের বিষয়টি জানিয়েছি । 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম বলেন ,  ঘটনা ধামাচাপা দিচ্ছে এমন সন্দেহে মরদেহটি আটকে দিয়েছে পুলিশ। 

 নিহতের শরীরের উপরের অংশ পুড়ে গেছে। ঘটনাস্থল  দৌলতপুর হাওয়াই ওই থানার ওসি বিষয়টি তদন্ত করছেন ।  

সর্বশেষ ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল  হাসপাতালে পাঠানো হয়েছে । 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০