সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ওলামা দলের মতবিনিময় সভা – দৈনিক দেশেরকথা
arif khanh
২১ জুন ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ওলামা দলের মতবিনিময় সভা

 সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা ও পৌর ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( ২১ জুন ২০২৫ ইং) তারিখে শাহজাদপুর পৌর শহরের খঞ্জদিয়া ডক্টর এম এ মুহিতের বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল শাহজাদপুর উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য ও  শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরো। 

মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক। 

প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, বিগত সতেরো বছরে স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদের খোঁজে বের করে মূল্যায়িত করতে হবে। যারা ৫ আগষ্টের পর ঘুরাঘুরি করছে তারা হচ্ছে হাইব্রিড আর হাইব্রিডদের বয়কট করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সাচ্চা মুসলমান ও দেশপ্রেমিক যার রয়েছিলো আল্লাহর প্রতি অঘাত বিশ্বাস ও আাস্হা। তিনি আরও বলেন,  দেশকে নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে আর এই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য তারেক রহমান এর নেতৃত্বে আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হতে হবে। আলেম ওলামাদের তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে ঘরে ঘরে কাজ করতে হবে। 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রাজা,সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক লতিকুল ইসলাম লেলিন, মাওলানা টিএম শরিফ উদ্দিন জামিল, আলহাজ্ব মোঃ আবু বক্কার সিদ্দিকী, হাফেজ এ্যাড. কুদরত আলী,শাহজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, শাহজাদপুর উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কর রঞ্জু প্রমুখ। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও শাহজাদপুর উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ আব্দুস সালাম।

পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ স্বপন ওয়ারেসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১০

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১২

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১৩

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৫

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৭

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৮

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৯

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০