বেনাপোলে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা – দৈনিক দেশেরকথা
arif khanh
১৪ জুন ২০২৫, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোলে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

শার্শা উপজেলা প্রতিনিধি : বেনাপোলে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামে। পুলিশ আজ শনিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করেছে। নিহত মনিরুজ্জামান (৫২) রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে এবং নিহত মনিরুজ্জামানের স্ত্রী রেহেনা খাতুন (৪৫)। নিহতদের পারিবারিক জীবনে এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। এই পারিবারিক দ্বন্দ্বের জের ধরে স্বামী মনিরুজ্জামান নিজ স্ত্রী রেহেনা খাতুনকে গলাচিপে হত্যা করে বাড়ির পাশে মাঠে ফেলে রাখে পরবর্তীতে নিজে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) রাশেদ আহমেদ বলেন , স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০