বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিপুল সংখ্যক জনতার চাপ – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৫ নভেম্বর ২০২২, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিপুল সংখ্যক জনতার চাপ

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শনিবার বেলা ২টায় শুরু হওয়ার কথা থাকলেও উপস্থিত বিপুল সংখ্যক জনতার চাপে ১১টায় এর কার্যক্রম শুরু করা হয়েছে। গণসমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান সকাল ৮টার মধ্যে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে গেছে।

সকাল ১০টার মধ্যে উদ্যান উপচে চারদিকে এক কিলোমিটার সড়কের সব লোকারণ্য হয়ে পড়েছে। বরিশাল এখন মিছিলের নগরীতে পরিণত হয়েছে। বিভিন্ন সড়ক অলিগলি থেকে একের পর এক মিছিল যাচ্ছে বঙ্গবন্ধু উদ্যানের দিকে। বরিশালে সব ধরনের যানবহন চলাচল বন্ধ রযেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিমে ভিআইপি কলোনী গেট, পূর্বে কর অফিস, উত্তরে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত লোকারণ্য হয়ে পড়েছে।শুক্রবার রাতেই বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী বঙ্গবন্ধু উদ্যানে অবস্থান নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৭টা থেকে একের পর এক মিছিল বঙ্গবন্ধু উদ্যানের দিকে আসতে থাকে। বিভিন্ন এলাকা থেকে ট্রলারে আসা বিএনপি নেতাকর্মীরা উদ্যানের দক্ষিণ পাশে কীর্তনখোলার ত্রিশ গোডাউন, কেডিসি ও মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় ট্রলার ভেড়ান।

গভীর রাতে তারা নিজ নিজ এলাকা থেকে রওনা হন। তারা ট্রলার থেকে নেমে মিছিল করে গণসমাবেশের মাঠে দিকে যেতে থাকেন। বিএনপি নেতাকর্মীবাহী শত শত ট্রলার এসে ভিড়েছে কীর্তনখোলা তীরের বিভিন্ন পয়েন্টে।

মহানগর বিএনপির সাবেক সহ-সম্পাদক আনোযারুল হক তারিন জানান, নগরের ৩০ ওয়ার্ডের নেতাকর্মীরা বেলা ১২টার পরে নিজ নিজ এলাকা থেকে সমাবেশের দিকে রওনা হবেন। তখন মূল মাঠ ছেড়ে জনস্রোত আশপাশের দুই কিলোমিটার এলাকা ছাড়িয়ে যাবে।

এদিকে গণসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার থেকে বরিশাল বাস ও লঞ্চ ধর্মঘট চলছে। বরিশাল নগরের মধ্যে তিন চাকার যানবহন চলাচলও বন্ধ রয়েছে। নগরীতে সীমিত সংখ্যক রিকশা চলাচল করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১০

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১২

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১৩

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৫

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৭

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৮

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৯

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০