সুনামগঞ্জে জগন্নাথপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ – দৈনিক দেশেরকথা
arif khanh
১ জুন ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে জগন্নাথপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত খালেদ মিয়া (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের আরও ২০ জন আহত হয়েছেন।

আজ শনিবার বিকেলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনীচর গ্রামে এ সংঘর্ষ হয়।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংঘর্ষে আহত ওই ব্যক্তি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত খালেদ মিয়া কালনীচর গ্রামের তেরাই মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালনীচর গ্রামের মোবারক হোসেন মেন্দি ও একই গ্রামের রুয়েল মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এরই জেরে শনিবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে মোবারক হোসেন মেন্দির পক্ষে আলী হোসেন (২৫), ইমরান (২৫), আজাদ মিয়া (৩৫) ও রুয়েল মিয়ার পক্ষের খালেদ মিয়া (৪৭), সিজিল মিয়া (৩০), রহিম মিয়া (৩৬), লুৎফর মিয়াকে (৪০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশের ময়নাতদন্ত করা হবে। ওসি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১০

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১২

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১৩

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৫

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৭

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৮

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৯

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০