সিরাজগঞ্জের তাড়াশে নারী থেকে পুরুষ হয়ে গেলেন তমা, এলাকায় চাঞ্চল্য – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৮ জানুয়ারী ২০২৪, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের তাড়াশে নারী থেকে পুরুষ হয়ে গেলেন তমা, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জের তাড়াশে তমা সরকার নামে এক তরুণী পুরুষে রূপান্তরিত হয়েছেন। তমা উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌয়াড়িয়া দক্ষিণপাড়ার সুধান্ন সরকারের মেয়ে।

বুধবার (১৭ জানুয়ারি) রাতে এ খবর ছড়িয়ে পড়লে গ্রামের মানুষ এক নজর দেখার জন্য ভিড় করেন তার বাড়িতে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তমা সরকার বলেন, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে। লজ্জায়-ভয়ে বিষয়টি তমা নিজের মধ্যেই চাপা রাখেন। এভাবে তার বেশ কিছু দিন কেটে যায়। পরে তিনি রাজশাহীতে সুজা-উজ দৌলা সরকারি কলেজে এইচএসসিতে ভর্তি হন। আর এরই মধ্যে তার সহপাঠীকে জানালে তারা তমার বাবা-মাকে বিষয়টি বলেন।

পরে তমার বাবা-মা মেয়েকে রাজশাহী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে তার পুরুষ হওয়ার বিষয়টি ভালোভাবে নিশ্চিত হন।

তরুণীর বাবা সুধান্ন সরকার জানান, স্থানীয় স্কুল থেকে ২০২৩ সালে এসএসসি পাশ করে তমা। এসএসসি পাশ করার পর রাজশাহীতে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করে। আর এ সময় তার সহপাঠী প্রথমে তমার পুরুষে রূপান্তর হওয়ার বিষয়টি অবগত করে। পরে হরমন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হই।

তমার মা শিখা রাণী জানান, মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হয়েছেন তমা। একই সঙ্গে তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন এসেছে।

এ প্রসঙ্গে তমার চিকিৎসক হরমন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানান, হরমনের কারণে এ রকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক

ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

১০

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১২

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

১৩

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১৫

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১৬

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৭

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৮

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৯

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০